আসো… দুঃখের গল্প করি…!
সুখের গল্প নয়—
কারণ সুখের গল্পগুলো বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
দুঃখের গল্পগুলোই থাকে দীর্ঘ,
থাকে গভীর,
মনের ভাঁজে ভাঁজে জমে থাকে অজস্র না বলা কথা হয়ে…
সুখ তো ক্ষণিকের অতিথি,
কিন্তু দুঃখ—
সে যেন আমাদের চিরচেনা সঙ্গী।
তাই বলি,
চলো না আমরা এমন এক গল্প লিখি—
যার প্রতিটি লাইনে থাকবে অনুভব,
প্রতিটি বাক্যে থাকবে সত্যি…
আমি চাই,
আমাদের গল্পটা দীর্ঘ হোক—
সময়কে হার মানিয়ে,
শেষ না হওয়া এক অনুভূতির মতো…
— লেখক: মাসুদ রানা

