তুমি আছো তোমার মায়ের বাড়িতে,
আর আমি এখানে
তোমার স্মৃতিগুলো নিয়ে বসে আছি…
আজ বৃষ্টিটাও কেমন যেন
তোমার কথাই মনে করিয়ে দিচ্ছে…
বারান্দায় দাঁড়িয়ে মনে হলো—
এই মুহূর্তে যদি তুমি পাশে থাকতে…
তোমার সেই ছোট ছোট কথা,
অকারণ রাগ,
আর হঠাৎ করে হাসিটা—
সবকিছু খুব মিস করছি…
ঘরটা ঠিক আগের মতোই আছে,
শুধু প্রাণটা নেই…
কারণ তুমি ছাড়া
এই বাড়িটা শুধু দেয়াল হয়ে থাকে…
— তোমার মানুষ
~ মাসুদ রানা

